• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ছাত্রদের ট্রাফিকে নেয়ার প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫
ছাত্রদের ট্রাফিকে নেয়ার প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই বিপ্লবের আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন, পর্যায়ক্রমে এই কার্যক্রম আরও বাড়ানো হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এক হাজার ছাত্রদের ট্রাফিক ডিউটিতে নেয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে। যারা ৩ থেকে ৪ ঘণ্টা ডিউটি করবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে অনেকেই দেশ ত্যাগ করার সুযোগ পেয়েছেন, যার বড় কারণ ছিল সেসময় সরকার ছিল না। তবে সরকার গঠনের পর যারা দেশ ত্যাগ করেছেন তাদের বিষয়ে অধিক তদন্ত গ্রহণ করা হচ্ছে।