• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

রেঙ্গা মাদ্রাসার শিক্ষক মাও: আবুল কালাম আজাদ আর নেই

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৮

ঐতিহ্যবাহী সিলেট কদমতলী পয়েন্ট জামে মসজিদের স্বনামধন্য প্রধান খতিব, আন্তর্জাতিক মুফফাসিরে কুরআন সুবক্তা মুফতি মজির উদ্দীন কাসিমীর শ্বশুর, দক্ষিণ সুরমা মোগলাবাজার থানাধীন সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া তাওয়াকুলিয়া রেঙ্গা মাদ্রাসার দীর্ঘদিনের স্বনামধন্য সাবেক উস্তাদ (শিক্ষক) প্রখ্যাত আলেমে দ্বীন বুযুর্গ ব্যক্তিত্ব আমেরিকা প্রবাসী মাওলানা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ও ইন্নাইলাহি রাজিউন)। হযরতের নামাজে জানাযা ২০ অক্টোবর বাদ মাগরিব রেঙ্গা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
পরিবারের পক্ষ থেকে নামাজে জানাযায় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।