• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট মহানগর বঙ্গবন্ধু একাডেমীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৮

সিলেট মহানগর বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে ১৮ অক্টোবর বৃহস্পতিবার আম্বরখানাস্থ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টতম পুত্র শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুয়েব আহমদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু একাডেমীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রুকন।
বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সিনিয়র সদস্য কে. এ. শাহজাহান, জুনেদ আহমদ, মো. ইকবাল হোসেন, মাহমুদুর রহমান চৌধুরী শিপু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুরাদ আহমদ চৌধুরী, মুজিবুর রহমান, শামীম তালুকদার, হেলাল আহমদ, রিয়াজ উদ্দিন, মানিক মিয়া প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ।