• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মইনুদ্দীন আহমেদ জালালের মৃত্যুতে সিলেট জেলা ছাত্র ইউনিয়নের শোক

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১৮, ২০১৮

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলার সাবেক সভাপতি, অঙ্গীকার বাংলাদেশের পরিচালক মন্ডলীর সদস্য এবং সিলেট বিভাগীয় সমন্বয়ক মইনুদ্দীন আহমেদ জালালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের নেতৃবৃন্দ। ১৮ অক্টোবর বৃহস্পতিবার শোকবার্তায় নেতৃবৃন্দরা এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় নেতৃবৃন্দরা বলেন, মইনুদ্দীন আহমেদ জালাল স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সকল প্রকার ছাত্র গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার এই মৃত্যুতে দেশের প্রগতিশীল আন্দোলনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।
উল্লেখ্য, মইনুদ্দীন আহমেদ জালাল ১৮ অক্টোবর ভারতের শিলংয়ের উডল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেণ। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বিজ্ঞপ্তি