• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পাবনায় চরমপন্থি দলের সাবেক এক নেতাকে জবাই করে হত্যা

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪

পাবনার সাঁথিয়া উপজেলায় বাকুল ইসলাম (৪৫) নামের আত্মসমর্পণ করা চরমপন্থি দলের সাবেক এক নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাকুল ইসলাম রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, রাতে ঘোড়ার গাড়িতে করে স্থানীয় জালাল মাস্টারের ধান পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।