• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪
যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র ও কানাডায় সরকারি সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ১০ দিনের সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন।