• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নতুন ৪৭ মামলায় গ্রেপ্তার আবেদন মঞ্জুর

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪
নতুন ৪৭ মামলায় গ্রেপ্তার আবেদন মঞ্জুর

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শেখা হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান,সহ ১৫ জনকে আরও ৪৭ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় ভুক্তভোগীরা এসব মামলা দায়ের করেন। এর মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা ১৫ আসামিকে আরও ৪৭ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সালমান-আনিসুল-পলককে আরও ৪৭ মামলায় গ্রেপ্তার
এবার ৪৮ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন
সালমান এফ রহমানকে মতিঝিল থানার ১৭ মামলা, মিরপুর থানার ৪টি এবং ধানমন্ডি ও বাড্ডা থানায় ১টি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মিরপুর ৭, বাড্ডা ও ধানমন্ডিতে ১ করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে মিরপুরে ৭, মোহাম্মদপুরে ১, ধানমন্ডিতে ৩, বাড্ডায় ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জুনায়েদ আহমেদ পলককে মিরপুর ৩, বাড্ডায় ২, ধানমন্ডিতে ১ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।