• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিহতদের প‌রিবারের পক্ষে মামলা করছে জাতীয় নাগরিক কমিটি

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৪
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিহতদের প‌রিবারের পক্ষে মামলা করছে জাতীয় নাগরিক কমিটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষে মামলা করবে জাতীয় নাগরিক কমিটি।

বৃহস্প‌তিবার (৩ অ‌ক্টোবর) সংগঠন‌টির পক্ষ থে‌কে মামলা করা হ‌বে ব‌লে বুধবার (২ অ‌ক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞ‌প্তিতে বলা হয়, বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবে জাতীয় নাগরিক কমিটি। এ ছাড়া এদিন কমিটিতে অন্তর্ভুক্ত নতুন সদস্যদেরও পরিচয় করিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলা দায়েরের সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিনসহ জাতীয় নাগরিক কমিটির সদস্য বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্টে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ১ হাজার ৫৮১ জন শহীদ এবং ৩১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আন্দোলনে শহীদ হওয়ার ঘটনায় প্রসিকিউশন অফিসে এখন পর্যন্ত ৩৫টি অভিযোগ দায়ের হয়েছে। এর আগে তদন্ত সংস্থায় ১৬টিসহ মোট ৫১টি অভিযোগ দায়ের হয়েছে।