• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তোফাজ্জলসহ গণপিটুনিতে সব হত‌্যার তদন্ত চেয়ে রিট

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৪
তোফাজ্জলসহ গণপিটুনিতে সব হত‌্যার তদন্ত চেয়ে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক গণপিটুনিতে সব নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। 

সোমবার (৩০ সে‌প্টেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে এ রিট আবেদন করা হয়। এতে আইন ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। 

গত ১৮ সেপ্টেম্বর চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ফজলুল হক মুসলিম হলের কয়েকজন শিক্ষার্থী। এরপর তাকে বেঁধে রেখে কয়েক দফায় মারধর করা হয়। মাঝে তাকে খাবার খেতে দেওয়া হয়। এরপর আবার শুরু হয় মারধর। 

বেদম প্রহারের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল। তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।