• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অবশেষে অপসারণের খড়গ হিরণের গলে!

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪
অবশেষে অপসারণের খড়গ হিরণের গলে!

সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউ‌পি চেয়ারম‌্যান আওয়ামীলীগ নেতা হিরণ মিয়াকে অবশেষে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) এক অ‌ফিস আদেশে তাকে অপসারণ করা হয়। চেয়ারম‌্যান না থাকায় সকল কার্যক্রম এখন থেকে সদর উপজেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌‌মি) দা‌য়িত্ব পালন করবেন বলেও আদেশে বলা হয়।

উল্লেখ‌্য গত ৫ আগস্ট শেখ হা‌সিনা সরকা‌রের পত‌নের পর আওয়ামী ঘরনার সকল জনপ্রতি‌নি‌ধিরা আত্ম‌গোপ‌নে চ‌লে যান। এরপর থে‌কেই এ‌কে এ‌কে আত্ম‌গোপ‌নে থাকা জনপ্রতি‌নি‌ধি‌দের অপসারণ ক‌রে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরই ধারাবা‌হিকতায় ২৪ সে‌প্টেম্বর সি‌লেট জেলা প্রশাসকের স্বাক্ষ‌রিত এক অ‌ফিস আ‌দে‌শে চেয়ারম‌্যান হিরণ মিয়া‌কে অপসারণ করা হয়।

আদে‌শে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ইউ‌নিয়নের আ‌র্থিক ও প্রশাস‌নিক কার্যক্রম দা‌য়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারি অ‌ফিসার পালন করবেন।