• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

কুমিল্লায় ছাত্র সমাজের সভাস্থলে ককটেল নিক্ষেপ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৪
কুমিল্লায় ছাত্র সমাজের সভাস্থলে ককটেল নিক্ষেপ

কুমিল্লায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত হয় মতবিনিময় সভাস্থলে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শিক্ষার্থীদের অভিযোগ, সভা বানচালের জন্য দুর্বৃত্তরা এটা ঘটিয়েছে। তবে এ সময় মতবিনিময় সভার অতিথিরা কেউ উপস্থিত ছিলেন না।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা নগরীর টাউনহল মাঠে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, মতবিনিময় সভা শুরুর আগে হঠাৎ পশ্চিম পাশের একটি ভবনের পাশ থেকে কয়েকজন এসে একে একে তিনটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। এ সময় সভায় উপস্থিত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ ও স্বেচ্ছাসেবকরা এসে ককটেলগুলোর পরিত্যক্ত অংশ উদ্ধার করেন।

পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।