• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুকুর বাঁচাতে গিয়ে নছিমন উল্টে হতাহত ২

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৮

যশোর-বেনাপোল মহাসড়কে একটি কুকুর বাঁচাতে গিয়ে নছিমন উল্টে জামাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো একজন। শনিবার বিকালে বেনাপোলের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত জামাল হোসেন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের গোলাম রসুলের ছেলে।

স্থানীয়রা জানায়, একটি গ্লাস বোঝাই নছিমন বেনাপোল বাজার থেকে নাভারণের দিকে যাচ্ছিল। এসময় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নির্মিত তোরণের সাথে ধাক্কা লাগে এবং উল্টে যায়। নছিমনে রক্ষিত গ্লাস ভেঙে যাত্রী জামাল হোসেনের শরীরের বিভিন্নস্থানে বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া নছিমন যাত্রী জামাল হেসেন নামে এক ব্যক্তি নিহত ও একজন আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।