সাবেক তথ্যমন্ত্রী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।
রাজধানীর নিউমার্কেটে দোকান কর্মচারী শাহজাহান আলীকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তার রিমাড চাওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন।
আদালত সূত্রে জানা গেছে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার বিকালে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবির একটি টিম।
মামলার নথি থেকে জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) নিউমার্কেট থানায় একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞানামা। এই মামলায় ইনুকে গ্রেফতার করা হয়।