• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওসমানী বিমানবন্দর থেকে আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার

bijoy71news
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
ওসমানী বিমানবন্দর থেকে আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার

সৌ‌দিআরব যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেলা আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। 

সোমবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। 

আটক ব্যক্তিরা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ ও প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল।

আবদুর রহমান জামিল রেড ক্রিসেন্ট সিলেট শাখার সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার রাতে আওয়ামী লীগের ওই দুই নেতা সৌদি আরব যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান। রাত পৌনে ৯টার দিকে ইমিগ্রেশনে গেলে তাদের আটক করা হয়। পরে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সিলেট মহানগর পুলিশকে জানানো হয়।

সিলেট কোতোয়ালি থানার ওসি মো. নুনু মিয়া আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনকে থানায় আনার প্রক্রিয়া চলছে। তাদের কোন মামলায় গ্রেফতার করা হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, মামলার বিষয়টি তারা দেখছেন।