• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাধ্যতামূলক অবসরে পুলিশের তিন কর্মকর্তা

bijoy71news
প্রকাশিত আগস্ট ২১, ২০২৪
বাধ্যতামূলক অবসরে পুলিশের তিন কর্মকর্তা

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের তিন কর্মকর্তাকে।

বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো তিন কর্মকর্তা হলেন- অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আতিকুল ইসলাম, উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আসাদুজ্জামান।

সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অবসরে পাঠানো হলেও তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।