বাসা থেকে তিন কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকার মূল্যের বিদেশি মুদ্রা জব্ধ করা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শাহ কামাল ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওই মন্ত্রণালয়ের সচিব এবং ২০১৯ ও ২০২০ সাল পর্যন্ত জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এরআগে শুক্রবার (১৬ আগস্ট) মোহাম্মদপুরের বাবর রোডে তার বাড়িতে অভিযান চালায় ডিএমপির একটি দল।
অভিযানে তিন কোটি এক লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল। সে ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।