সিলেট নগরীর আম্বরখানা থেকে সিএনজি অটোরিকশায় উঠে ছিনতাইর শিকার হয়েছেন এক মাদরাসা শিক্ষক। ছিনতাইকারীরা ঐ শিক্ষকের সাথে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে কৌশলে তাকে নামিয়ে চম্পট দেয়।
ঘটনাটি শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে ঘটে।
ছিনতাইর শিকার মাদরাসা শিক্ষক দক্ষিণ সুরমার গোপশহর মাদরাসার শিক্ষক মাওলানা বাহার উদ্দিন। এব্যাপারে তিনি কতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, শনিবার সকাল ১০ টা ২৫ মিনিটে আম্বরখানা থেকে বন্দর যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশার পেছনের সিটে উঠেন, গাড়ির পেছনে আগ থেকেই আরও দু`জন যাত্রী ছিলেন। ছাড়ার পর গাড়িটি বন্দরের দিকে না গিয়ে শাহী ঈদগাহ দিয়ে রওয়ানা হয়। এসময় শিক্ষক বাহার উদ্দিন বন্দরের কথা বললে পেছনে থাকা অপর দুই যাত্রী ও চালক বন্দর যাবেনা বলে নয়াসড়ক তাকে নামিয়ে দেয়। ভাড়া দিতে শিক্ষক সাথে থাকা ব্যাগে হাত দিলে ব্যাগের চেইন খোলা দেখেন। এসময় ব্যাগে থাকা ৬০ হাজার টাকা খোঁজতে থাকেন। চিৎকার করলে ভাড়া না নিয়েই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় গাড়ি ও সাথে থাকা অপর দুই যাত্রী। পেছন পেছন অনেক্ষণ চেষ্টা করেও কোন খোঁজ না পাওয়ায় সিলেট কতোয়ালী থানায় অজ্ঞাত সিএনটি অটোরিকশা চাকলক ও অজ্ঞাত দুই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।