• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে আব্দুল মুত‌লিব কমপ্লেক্সের র‌্যাফের ড্র সম্পন্ন

bijoy71news
প্রকাশিত জুলাই ৫, ২০২৪
গোলাপগঞ্জে আব্দুল মুত‌লিব কমপ্লেক্সের র‌্যাফের ড্র সম্পন্ন

গোলাপগঞ্জ পৌর সদরের প্রাণকেন্দ্রে অত‌্যাধু‌নিক বিপণী বিতান আব্দুল মুত‌লিব কমপ্লেক্সে প‌বিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে প্রায় সাড়ে তিনমাস ব‌্যাপী ঈদ মার্কেটের ক্রেতা সাধারণদের জন্য ঘোষিত প্রথম র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প‌তিবার (৪ জুলাই) সন্ধ‌্যা ৭ টায় অনু‌ষ্ঠিত র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা প‌রিষদ চেয়ারম‌্যান মঞ্জুর কা‌দির শা‌ফি এ‌লিম।

মা‌র্কেটের চেয়ারম‌্যান আ‌নোয়ার আলমগী‌রের সভাপ‌তি‌ত্বে ও মা‌র্কেটের ব‌্যবসায়ী, পৌর কাউ‌ন্সিলর রু‌হিন আহমদ খা‌নের প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন সি‌লেট জেলা বা‌রের ‌সি‌নিয়র আইনজীবী এড‌ভো‌কেট দিলওয়ার হো‌সেন দিলু, স্বাগত বক্তব‌্য দেন, মা‌র্কেটের সত্ত্বা‌ধিকারী, প্রবাসী লেখক ও সাংবা‌দিক আ‌নোয়ার শাহজাহান।

অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, মা‌র্কেটের অন‌্যতম সত্ত্বা‌ধিকারী আ‌নোয়ার হুমায়ূন, ব‌্যবসায়ী ফ‌রিদ আহমদ, আ‌বেদ হো‌সেনসহ ব‌্যবসায়ী, ক্রেতা ও সর্বস্ত‌রের জনতা।

প্রকা‌শ্যে র‌্যা‌ফেল ড্র এ প্রথম পুরস্কার এক‌টি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ৩১” এক‌টি এলই‌ডি টি‌ভি, তৃতীয় পুরস্কার এক‌টি বাইসাই‌কেল, চতুর্থ পুরস্কার এক‌টি সি‌লিং ফ‌্যান ও পঞ্চম পুরস্কার ১ টি ক‌রে ৫ টি মোবাইল ফোন দেয়া হয়।

মা‌র্কেটের ব‌্যবসায়ীরা জা‌নি‌য়ে‌ছেন, প্রথমবার র‌্যা‌ফেল ড্র আ‌য়োজন ক‌রে তারা যে সাড়া পে‌য়ে‌ছেন, আগামী‌তেও আরও বড় প‌রিস‌রে এধর‌ণের আ‌য়োজন কর‌বেন।