• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিগনাল অমান্য করে পালানোর সময় মদসহ যুবক আটক

bijoy71news
প্রকাশিত জুন ২৯, ২০২৪
সিগনাল অমান্য করে পালানোর সময় মদসহ যুবক আটক

সিলেটে পুলিশের সিগনাল অমান্য করে পালানোর সময় ২০ বোতল বিদেশী মদসহ এক যুবককে আটক করেছে মহানগরীর শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।

আটককৃত যুবক আলাল আহমদ (২১) সিলেট সদর উপজেলার জালালনগর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার গভীররাতে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে তামাবিল সড়কে একটি লেগুনাকে সিগনাল দিলে গাড়িটি সিগনাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে পরগনা বাজারে আলালকে আটক করা হয়। এসময় ২০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

বিধি মোতাবেক অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।