• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

অভিযান বন্ধ ও বিকল্প স্থানের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

bijoy71news
প্রকাশিত জুন ৩, ২০২৪
অভিযান বন্ধ ও বিকল্প স্থানের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

উচ্ছেদ অভিযান বন্ধ করে পাথর ভাঙ্গার মেশিনকে বিকল্প স্থানে স্থানান্তর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জুন) ভোলাগঞ্জ আদর্শগ্রামহেমার শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও পাথর সংশ্লিষ্ট এলাকাবাসীদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শত শত শ্রমিকের উপস্থিতে দুপুর ১২টায় সিলেট ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কেরভোলাগঞ্জ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ভোলাগঞ্জ আদর্শগ্রামহেমার শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে ও ভোলাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভোলাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জসিমুল ইসলাম আঙুর, সহ-সভাপতি শাহ আলমভুইয়া, সাধারণ সম্পাদক দিলোয়ারমাহমুদরিপন, কোষাধ্যক্ষ আনোয়ার পারভেজ, ভোলাগঞ্জচুনাপাথর আমদানি কারক গ্রুপের সদস্য কাওছার আহমদ, আক্তারুজ্জামাননোমান, আতাউর, মুজিব মেম্বার, শানুর, হেমার শ্রমিক সংগঠনের সহ-সভাপতি চান নিয়া, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, প্রচার সম্পাদক রুকন মিয়া, শফিকুল ইসলাম, কমরউদ্দিন, চান মিয়া,সুন্দর আলী, সায়েদ আহমদ, কয়েস আহমদ, ইউসুফ, আক্তার প্রমুখ।

মানববন্ধনের বক্তারা বলেন, উচ্ছেদের আগে স্থানান্তরের স্থায়ী ব্যবস্থা করতে হবে। তা না হলে ৫০ হাজার শ্রমিকরা বেকার হয়ে পড়বে। দেখা দিবে চরম মানবিক বিপর্যয়। উচ্ছেদ অভিযানের কারণে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমজীবী লোকজন তাদের রোজগার বন্ধ হওয়ার আশংকায়দিশেহারা হয়ে পড়বে। তাই কোন রকম স্থায়ী পুনর্বাসন ছাড়া এসব পাথর ভাঙ্গার মেশিন উচ্ছেদ হলে এ পেশার সাথে সংশ্লিষ্টরা রোজগার থেকে বঞ্চিত হবে।

শ্রমিকরা তাদের স্থায়ী স্থানান্তরের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।