• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৮, ২০১৮

১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সোবহানীঘাটস্থ সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ২১ আগস্টের রায়কে কেন্দ্র করে ১০ অক্টোবর উদ্ভট পরিস্থিতি প্রতিহত করতে এ সভা হয়।
১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুমিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব খাঁন মাসুম পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি সাজুয়ান আহমদ সহ সভাপতি, সহ সভাপতি আকবর হোসেন সেলিম, সহ সভাপতি ডা: পি.সি দেবনাথ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম আলকাছ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রচার সম্পাদক এ. এইচ. রুহেল, দপ্তর সম্পাদক আকতার চৌধুরী রুবেল, সহ দপ্তর সম্পাদক ওবায়দা রাসেল, মিলাদ নুর, মুরাদ আহমদ, আব্দুর রকিব রকি, শাহ আবুল কাশেম হারুন, আজাদ আহমদ, ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি হরিলাল দাস, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ, সাবেক ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জুবায়ের আলম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, রিফাত হোসেন সাইদ প্রমুখ।