• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ব্রজেন্দ্রগঞ্জ আর. সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী বিতরন

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৮, ২০১৮

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শ্যামারচর ব্রজেন্দ্রগঞ্জ আর.সি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। ৮ অক্টোবর সোমবার স্থানীয় ছাত্রলীগের উদ্যোগে ও কলমশক্তি ডট কমের প্রধান সম্পাদক, লন্ডন প্রবাসী জনাব মাসুক আহমদ সরদারের সহযোগিতায় এ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

উপজেলা ছাত্রলীগ নেতা সুজন হাজরা ভুট্টু সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সৌমিক সামন্ত রুদ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি লিখন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আপন, কাউসার আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরনারচর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শুভ তরফদার, অপূর্ব চন্দ্র দাস, রনি চন্দ্র দাস, সঞ্জিত হালদার, মেহেদি হাসান, রাকিব আরমান, রুপক দাস সহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ।