• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে এ‌লিম, নাবেদ ও শিলা বিজয়ী

bijoy71news
প্রকাশিত মে ৮, ২০২৪
গোলাপগঞ্জে এ‌লিম, নাবেদ ও শিলা বিজয়ী

সি‌লে‌টের গোলাপগ‌ঞ্জ উপ‌জেলায় বিপুল ভো‌টে চেয়ারম‌্যান প‌দে পুণরায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন মঞ্জুর কা‌দির শা‌ফি এ‌লিম।
এছাড়া ভাইস চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন মোহাম্মদ না‌বিদ হো‌সেন ও ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন সে‌লিনা আক্তার শিলা।

বুধবার (৮ ‌মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  টানা ভোট গ্রহণ চলে।

ভোট গণনা শে‌ষে রাত পৌনে ১০ টার দিকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আহসান ইকবাল।

ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমকে বিজয়ী ঘোষণা করা হয়।

তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৮ হাজার ৭৭২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান উজ্জ্বল পেয়েছেন ২৯ হাজার ১৭ ভোট।

চেয়ারম্যান পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ পেয়েছেন ১৫ হাজার ১৯৭ ভোট।

এদিকে, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২১ হাজার ৬৩০ ভোট পেয়ে বিজয় লাভ করেন চশমা প্রতীকের প্রার্থী মো. নাবেদ হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.লবিবুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৫২০ ভোট।

নির্বাচনে টিয়া পাখি প্রতীক নিয়ে আবু সুফিয়ান মোহাম্মদ আজম পেয়েছেন ১৫ হাজার ৭৮৮ ভোট, তালা প্রতীক নিয়ে ফরহাদ আহমদ পেয়েছেন ১৫হাজার ৪১৩ ভোট। এছাড়াও বই প্রতীকের প্রার্থী আকমল হোসেন পেয়েছেন ৯ হাজার ৫৩৯ ভোট।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এরমধ্যে সেলিনা আক্তার শিলা ৪৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নার্গিছ আক্তার পেয়েছেন ৩১ হাজার ৯৫৭ ভোট।