• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফুটপাত দখলকারী রেস্তোরাঁ ও দোকান মালিকদের জরিমানা সিসিকের

bijoy71news
প্রকাশিত মার্চ ১৯, ২০২৪
ফুটপাত দখলকারী রেস্তোরাঁ ও দোকান মালিকদের জরিমানা সিসিকের

সিলেট নগরীর ফুটপাত দখলকারী বিভিন্ন রেস্তোরাঁ ও দোকান মালিকের বিরুদ্ধে এবার অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন।

সোমবার (১৮ মার্চ) নগরীর বন্দরবাজার থেকে জিন্দাবাজার, চৌহাট্টা, মীরবক্সটুলা, নয়াসড়ক পয়েন্ট সহ আশেপাশের এলাকার ফুটপাত দখল করে বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর গ্যাসের চুলা রেখে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করায় নগদ অর্থ ২৮ হাজার টাকা আদায় করা হয়।

সিসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফারিয়া সুলতানার যৌথ পরিচালনায় এ অভিযান চালানো হয়।

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের পর থেকে লাগাতার অভিযান পরিচালনা করছে সিলেট সিটি কর্পোরেশন কতৃর্পক্ষ। ফুটপাতে অবৈধ স্থাপনা এবং রাস্তা দখল করে ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে সিসিকের এ অভিযান অব্যাহত থাকবে।