• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

বালিশ চাপা দিয়ে বৃদ্ধ পিতাকে হত্যা করল ছেলে

bijoy71news
প্রকাশিত মার্চ ১৯, ২০২৪
বালিশ চাপা দিয়ে বৃদ্ধ পিতাকে হত্যা করল ছেলে

সিলেটের দক্ষিণ সুরমায় ছেলের বালিশ চাপায় তপন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ছেলে।
ঘটনার পর পরই ঘাতক ছেলে আনসার মিয়াকে (৩৫) পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার সিলাম ইউপির রুস্তমপুর গ্রামে ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বাবা তপন মিয়াকে বালিশ চাপা দেয় ছেলে আনসার মিয়া। এতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান বাবা। পরে আশপাশের লোকজন ঘাতক ছেলেকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর ছেলেকেও আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’