সিলেট মহানগর হকার্স দলের নেতৃবৃন্দরা বলেছেন, খোকন ইসলাম ও রহিম নামের ব্যক্তিরা সিলেট মহানগর হকার্স দলের কেউ নন। মহানগর হকার্স দলের সাধারণ সম্পাদক হিসেবে খোকন নিজেকে দাবী করছেন। বাস্তবে রহিম ও খোকন ইসলাম মহানগর শ্রমিক দলের অন্তর্ভূক্ত কোন কমিটিতে নেই।
গত ৪ অক্টোবর সিলেট মহানগর শ্রমিকদলের সভাপতি হাজী আলকাছ মিয়া ও সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, যারা সিলেট মহানগর হকার্স দলের নাম ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে। উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে সম্মানীত প্রিন্ট মিডিয়া, সংবাদকর্মীদের অনুরোধ- উদ্দেশ্য প্রনোদিত, মিথ্যা, বানোয়াট পদবী দাবীদার খোকন ইসলাম ও রহিম এর বিষয়ে সতর্ক থাকার আহ্বান।