• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জের হে‌তিমগঞ্জে বিআর‌টি বাসে আগুন

bijoy71news
প্রকাশিত মার্চ ৪, ২০২৪
গোলাপগঞ্জের হে‌তিমগঞ্জে বিআর‌টি বাসে আগুন

সি‌লেট থে‌কে জ‌কিগ‌ঞ্জগামী বিআর‌টি বা‌সে অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে।

সোমবার (৪ মার্চ) বি‌কেল ৩ টার দি‌কে সি‌লেট থে‌কে ছে‌ড়ে আসা বিআর‌টি বাসে এ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে। ত‌বে এ ঘটনায় কোন হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি।

গাড়ীর যাত্রীরা জানান, সি‌লেট কদমতলী থে‌কে জ‌কিগ‌ঞ্জের উ‌দ্দে‌শ্যে ছে‌ড়ে আসা বাসটি কুচাই এলাকায় আসামাত্র পুড়া গন্ধ পান যাত্রীরা। এসময় চালক‌কে বারবার অব‌হিত করার পরও কর্নপাৎ ক‌রেন‌নি চালক। প‌রে চাল‌কের পা‌শে বসা একজন ম‌হিলা গাড়ীর নীচে আগুন দে‌খে চিৎকার কর‌লে হে‌তিমগঞ্জ এ‌সে গাড়ী থামান। এসময় যাত্রীরা আত‌ঙ্কে ত‌ড়িগ‌ড়ি ক‌রে নী‌চে নামার সময় কিছুটা আহত হ‌য়ে‌ছেন ব‌লেও অনেকে জানান।

একজন যাত্রী ব‌লেন, জ্বলা গন্ধ পাওয়ার পর থে‌কেই আমরা চাক‌কে বারবর ব‌লে‌ছি। কিন্তু আমা‌দের কথা সে শুনে‌নি। প‌রে যখন এক ম‌হিলা আগুন দে‌খে চিৎকার দেন, তখন গা‌ড়ি থামায়। চাল‌কের খাম‌ খেয়ালি‌পনায় বড় ধর‌ণের দূর্ঘটতা ঘট‌তে পারত, আল্লাহ রক্ষা ক‌রে‌ছেন।