মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত সিলেটের ১টিসহ ৪২টি আবেদন জমা পড়ে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিন প্রার্থিতা ফিরে পেতে ময়মনসিংহ অঞ্চল থেকে সবচেয়ে বেশি নয়টি আবেদন জমা পড়েছে। আর সবচেয়ে কম সিলেটের।
ইসির অস্থায়ী বুথের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রথম দিন বিকাল ৪টা পর্যন্ত রংপুর অঞ্চলের বুথে ২টি, খুলনা অঞ্চলের বুথে ৮টি, বরিশাল অঞ্চলের বুথে ২টি, ময়মনসিংহ অঞ্চলের বুথে ৯টি, ফরিদপুর অঞ্চলের বুথে ৫টি, চট্টগ্রাম অঞ্চলের বুথে ৬টি, ঢাকা অঞ্চলের বুথে ৬টি, কুমিল্লা অঞ্চলের বুথে ৩টি এবং সিলেট অঞ্চলের বুথে ১টিসহ আবেদন জমা পড়েছে মোট ৪২টি। রাজশাহী অঞ্চলের বুথে কোনো আপিল আবেদন জমা পড়েনি।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।
