• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

এনডিএফ জোটের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী দিলোয়ারের গণসংযোগ

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৮

ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) জোটের পক্ষে আগামী একাদশ জাতীয় সংসদ নিবার্চনে সুনামগঞ্জ-৪ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এনডিপির সুনামগঞ্জ জেলা আহবায়ক মোহাম্মদ দিলোয়ার গণসংযোগ করেছেন। তিনি গত শুক্রবার স্থানীয় ইছাগরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসংযোগ শেষে মতবিনিময় ও পথ সভা করেন।
এসময় ন্যাশনাল ডেমোক্রিটিক পার্টি (এনডিপি)’র মহাসচিব কাজী মো. আমান উল্যাহ মাহফুজ এক ভিডিও কনফান্সের মাধ্যমে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতায় বিশ্বাসী সকল জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আগামী নির্বাচনে সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আগামী নির্বাচনে সন্ত্রাস, জঙ্গি, মাদক ও দুর্নীতিবাজদের রাজনীতি থেকে প্রত্যাখ্যান করতে হবে। তিনি আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও পরিচ্ছিন্ন প্রার্থীকে নির্বাচিত করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এনডিএফ জোট আগামী নির্বাচনে ৩’শ আসনে অংশগ্রহণ করবে।
সংসদ সদস্য প্রার্থী এনডিপির সুনামগঞ্জ জেলা আহবায়ক মোহাম্মদ দিলোয়ার বলেন, এলাকার জণগণে পাশে থেকে এলাকার সকল সমস্যা সমাধানে কাজ করতে চাই। সন্ত্রাস, জঙ্গি, মাদক, দুনীর্তি মুক্ত এলাকা গড়ে তুলতে আপনাদের সমর্থন ও সহযোগিতা চাই। তথ্য প্রযুক্তি আধুনিক পরিচ্ছন্ন এলাকা গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সকলে দোয়া ভালোবাসা নিয়ে এলাকায় উন্নয়নে এক সাথে কাজ করবো। আসুন আমার সত্যিকারে একটি সোনার বাংলদেশ গড়া শপথ নেই।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক সাবেক মেম্বার আব্দুল মন্নান, যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. আনোয়ার, সদস্য সচিব নিজাম উদ্দিন, সহ সুনামগঞ্জ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুব সমাজ, বিশিষ্ট মুরব্বীয়ান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।