• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইয়াহইয়া সকালে স্থগিত দুপুরে বৈধ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৩
ইয়াহইয়া সকালে স্থগিত দুপুরে বৈধ

সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয় সকালে। রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাইকালে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তার মনোনয়নপত্র স্থগিত করেন।

 

যেখানে বলা হয় ইয়াহইয়া চৌধুরী আয়কর রিটার্ন সংক্রান্ত কাগজপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেননি। একই সাথে এ সংক্রান্ত কাগজপত্র জমা দিতে বলা হয়।

পরে দুপুরের দিকে ইয়াহইয়া চৌধুরী তার আয়কর রিটার্নের কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এদিকে সিলেট-২ আসনে মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী, তৃণমূল বিএনপির মো. আবদুল মান্নান খান, জাকের পার্টির মো. ছায়েদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সোহেলের।

 

এছাড়া আসনটিতে মনোনয়ন স্থগিত রয়েছে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মনোয়ার হোসেনের। আর মনোনয়ন বাতিল হয়েছে গণফোরামের মোকাব্বির খান, তৃণমূল বিএনপির মো. আবদুর রব, কৃষক শ্রমিক জনতালীগের আবুল কালাম আজাদ, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, ইকবাল হোসেন ও মোশাহিদ আলীর।