• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

রউফের র হ স্য জ ন ক নি খোঁ জ, অতপর যে খবর মিললো!

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৩
রউফের র হ স্য জ ন ক নি খোঁ জ, অতপর যে খবর মিললো!

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফের খোঁজ মিলেছে।
সোমবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ৭টায় মোবাইল ফোন করে তিনি তার স্ত্রীর সাথে কথা বলেছেন বলে একটি সূত্র জানিয়েছে।
এসময় তিনি তার স্ত্রীকে জানিয়েছেন, মোবাইল ফোনে চার্জ ছিল না।

এদিকে গতকাল রাত ৮টা পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তোলপাড় শুরু হয় সিলেটে। তাঁর সন্ধান চেয়ে আজ সকাল থেকে ফেসবুক ছিল সয়লাভ। দলের অনেক নেতাকর্মীরাও ছিলেন উদ্বিগ্ন। এ নিয়ে ফেসবুকে শতাধিক পোষ্ট দিয়েছিলেন দলের নেতাকর্মীরা। সিলেট ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত তার সন্ধান চেয়ে বিবৃতি দেন।

উল্লেখ্য, গতকাল শনিবার রাত ৮টা পর থেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানায় তার পরিবার। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পান পরিবারের সদস্যরা। তিনি সিলেটের বালুচরের আল ইসলাহ এলাকার মুজাফর আলীর ছেলে।

রউফের বড় ভাই আসলাম মিয়া সিলেটভিউকে আজ সন্ধ্যায় জানিয়েছিলেন, গতকাল রাতে তার ভাই ঘর থেকে বের হন। এর পর থেকেই কারো সাথে তার যোগাযোগ নেই। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়ে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে আগামীকাল শাহপরান থানায় সাধারণ ডায়েরি করবেন বলেও জানিয়েছিলেন তিনি। এরই মধ্যে আজ রাতে তিনি ফোন করে তার স্ত্রীর সাথে কথা বলেছেন বলে জানা গেল।