• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রোটারী ক্লাব অব মেট্রোপলিটনের তিন পূজা উদযাপন কমিটিকে অনুদান

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২, ২০১৮

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সিলেট নগরীর ২৬নং ওয়ার্ডের ৩টি পূজা উদযাপন কমিটিকে অনুদান প্রদান করেছেন রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের নেতৃবৃন্দ। ২ অক্টোবর মঙ্গলবার নেতৃবৃন্দ সেবক সংঘ, অঞ্চলী পূজা উদযাপন কমিটি ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের প্রত্যেকে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি এম নূরুল হক সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের এ্যাসাইন এ্যাসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান পিপি আজিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সুফিয়ান, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইকবাল হোসেন, পিপি রোটারিয়ান কাজী ময়নুল ইসলাম হেলাল, আইপিপি রোটারিয়ান তৌফিক বকস লিপন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান, রোটারিয়ান ময়নুল ইসলাম ও রোটারিয়ান আসাদুজ্জামান রনি প্রমুখ।