• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

গ্রেফতার হওয়া সিকিউরেক্স কর্মকর্তাকে নিয়ে অ ভি যা নে পুলিশ

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৩
গ্রেফতার হওয়া সিকিউরেক্স কর্মকর্তাকে নিয়ে অ ভি যা নে পুলিশ

সিলেটে ডাচ বাংলা ব্যাংকের একটি বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় অলবাব হোসেন নামে ১ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার পর অলবাবকে নিয়ে টাকা ও এর সাথে জরিতদের গ্রেফতারে অভিযানে পরিচালনা করছে পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুর থেকে অভিযানে নামে বিমানবন্দর থানা পুলিশ।

তবে অভিযানের সম্পর্কে বিস্তারিত জানায় নি পুলিশ।

গ্রেফতার হওয়া অলবাব হোসেন সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের এটিএম অফিসার হিসেবে নিয়োজিত। এ ঘটনার সাথে জরিত আমিনুল হক নামে আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

এর আগে শুক্রবার (৩ নভেম্বর) সকালে মহানগরের বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের ইনচার্জ সন্দীপন দাস।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবর ডাচ বাংলা বাংকের নগরের সুবিদবাজারের এটিএম বুথে ২৭ লাখ ৭৫ হাজার টাকা জমা করা হয়। কিন্তু ক্যাশজ্যাম জনিত সমস্যার কারণে তখন টাকা জমা হয়নি। এরপর ৩০ অক্টোবর বুথে গিয়ে ২৬ লাখ ৩২ হাজার টাকার গড়মিল পাওয়া যায়। বুথে মাত্র ১ লক্ষ ৪৪ হাজার টাকা পাওয়া যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ২৮ অক্টোবর রাত ১২টার দিকে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক ও চোখে পরে ২-৩ জন ব্যক্তি ব্যাংকের বুথের ভোল্ট খুলে টাকা চুরি করে নিয়ে যায়। মামলায় দুই জনের নাম উল্লেখ করা হয়।

তার হলেন কোম্পানীর এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হক।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম জানান, শুক্রবার (৩ নভেম্বর) সকালে মহানগরের বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের ইনচার্জ সন্দীপন দাস। এ ঘটনায় আলবাব হোসেন একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জরিতদের আমরা অভিযান চালাচ্ছি। এছাড়া সিসিটিভি ফুটেজ দেখে বাকীদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।