• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেটে ছাত্রদল-শিবিরের সঙ্গে ছাত্রলীগের ধা ও য়া-পাল্টা ধা ও য়ায় আটক ৫

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১, ২০২৩
সিলেটে ছাত্রদল-শিবিরের সঙ্গে ছাত্রলীগের ধা ও য়া-পাল্টা ধা ও য়ায় আটক ৫

সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় করিম উল্লাহ মার্কেটের সামনে ছাত্রদল-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটনা ঘটে। 

তবে তাৎক্ষনিক আটককৃতদের নাম পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান- বেলা সোয়া ১১টার দিকে হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বন্দরবাজার এলাকার করিম উল্লাহ মার্কেটের সামনে আসেন। এসময় তাদের ‘ঠেকাতে’ ছাত্রলীগও একটি মিছিল নিয়ে আসে। এসময় দুপক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।