• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেট সুরমা ক্লাবের প্রয়াত সদস্য শিপনে কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত্

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১, ২০১৮

সিলেট সুরমা ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মরহুম শিপন আহমেদ পরিবারের সাথে সাক্ষাত্ করেছেন ক্লাবের নেতৃবৃন্দ। ১ অক্টোবর সোমবার বাদ আছর মরহুম শিপনের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে নেতৃবৃন্দ তার বাড়িতে যান। এর পূর্বে মরহুমের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের গভীর প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সুরমা ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আহমেদ ময়না, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, নবগঠিত কমিটির সভাপতি শাহেদ আহমেদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল সামাদ টিপু, সহ সভাপতি রেদওয়ান আহমদ, ইমরান হোসেন ও আজহারুল ইসলাম খান সামি, সাধারণ সম্পাদক খালেদুল ইসলাম মনি, ১ম যুগ্ম সম্পাদক ওয়েছ আহমদ বীর, যুগ্ম সম্পাদক আব্দুল মুজাক্কির ফাহিম, মেহেদী হাসান মোহন, আব্দুর রহমান, আব্দুল বাছিত, জিলাল উল্লাহ ও তালহা আহমদ, সাংগঠনিক সম্পাদক রিয়া ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, পারভেজ আহমদ ও পাবেল আহমদ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম নাঈম, প্রচার সম্পাদক সাফকাত হোসেন মুন, সদস্য ইউনুছ আহমেদ প্রমুখ।