• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেট ছাত্রশিবিরের কর্মীসহ গ্রেফতার ৪

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৩

সিলেটে নাশকতা পরিকল্পনার মামলায় ৩ শিবির কর্মীকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে মহানগরীর আখালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা ইসলামী ছাত্র শিবির শাহজালাল বিশ্ববিদ্যালয় ও নর্থ-সাউথ ইউনিভার্সিটি শাখার কর্মি বলে জানায় জালালাবাদ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানায় বেশ কয়েকটি নাশকতা চলমান রয়েছে। সেসব মামলার তাদেরকে আজ সকালে গ্রেফতার করা হয়েছে।

 

এদিকে সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকা থেকে জাবেদ আহমেদ নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাবেদ মইয়ারচর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে এবং উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেমের ভাতিজা।

 

জালালাবাদ থানার ওসি সাইফুল আলম রুকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের পরিচয় সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পরে জানানো হবে। আরেকটি অভিযানে জাবেদ আহমেদ নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।