• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমায় বাস ও কাভার্ড ভ‍্যানের মুখোমুখি সং ঘ র্ষ

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৩

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালবাজার এলাকায় বাস ও কাভার্ড ভ‍্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে লালাবাজার ও রশিদপুরের মধ্যবর্তী ৭ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া জগন্নাথপুরগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষ হয়

দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।