• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট জেলা জমিয়তের সম্পাদক মন্ডলীর সভা অনুষ্ঠিত

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১, ২০১৮

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সম্পাদক মন্ডলীর সভা ১ অক্টোবর সোমবার বিকেল ৩টায় বন্দর বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আসরারুল হকের সভাপতিত্বে সম্পাদক মন্ডলীর সভায় জেলার বিভিন্ন উপজেলার জমিয়তের সাংগঠনিক কর্যক্রম জোরদার করার জন্য উদ্যোগ নেওয়া হয়। এবং আগামী এক মাসের ভিতরে ১৩টি উপজেলার সাংগঠনিক সম্পাদককে নিয়ে জেলা জমিয়তের অফিসে এক মতবিনিময় সভার সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সহ প্রচার সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ প্রমুখ।