• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমার বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করলেন এমপি হাবিব 

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৩

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।  শনিবার দুপুর থেকে রাত ১০ টা পর্যন্ত দক্ষিণ সুরমার সিলাম, মোগলাবাজার, দাউদপুর, জালালপুর, মোল্লারগাঁও, কামাল বাজার ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করন তিনি। 

পূজামন্ডব পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াস শরিফ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মী রায়, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দুহা পিপিএম, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, শিক্ষা বিষয়ক সম্পাদক সুরন্জিত সেন, দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম,মোল্লারগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, ইউপি সদস্য জাকির হোসেন, সিলাম ইউপি সদস্য সাদিক মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা তাঁতীলীগের সভাপতি রুহুল ইসলাম মেম্বার,সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম,সিলেট জেলা যুবলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক বদরুল আলম তুহিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, জেলা ছাত্রলীগ নেতা দুলাল আহমদ,আব্দুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা ইমন আহমদ, নাছিম আহমদ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।