• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দুর্গাপূজা উপলক্ষে সিসিকের মতবিনিময় ও অনুদান প্রদান

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৩

বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরের সনাতনধর্মাবলম্বী সকল নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩ খ্রি.) নগর ভবনে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নানা জাতি ধর্মের মানুষের একত্র বসবাসে সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে।

দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে সিলেট সিটি কর্পোরেশন নানা উদ্দ্যোগ হাতে নিয়েছে জানিয়ে সিসিক মেয়র মহানগরের রাস্তা ঘাট থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান। নগরের রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং, ফুটপাত দখল করে পথচারিদের চলাচলে বিঘ্ন না ঘটানোর আহবানও জানান তিনি।

মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দ, সিলেট মহানগরের পূজামন্ডপ সমূহের প্রতিনিধিগণ এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট সিটি কর্পোরেশনে পক্ষে থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত এলাকার পূজামন্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

পূজা চলাকালীন সময়ে সার্বক্ষনিক জরুরী সেবা নিশ্চিতে সিসিক প্রস্তুতি গ্রহণ করেছে। একটি কন্ট্রোল রুমের মাধ্যমে কর্তব্যরত কর্মকর্তারা ২৪ ঘন্টা সেবা প্রদান করবেন।