• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৩

হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ থেকে সামছুল হক (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মৃত সামছুল হক বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আনফর উল্লাহর পুত্র। সামছুল হক মাহমুদাবাদ এলাকার শাহজালাল মসজিদ সংলগ্ন মা লেডিস টেইলার্সে কর্মরত ছিল বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে খাওয়া দাওয়া করার জন্য মা লেডিস টেইলার্স থেকে বাসায় যায় সামছুল হক। পরে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসলেও তার কোন খোঁজ নেই। এক পর্যায়ে স্থানীয় লোকজন তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, কি কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।