• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

রেলওয়ে প্রাথমিক বিদ্যালয়ে রোটারী ক্লাব অব মেট্রোপলিটনের ওয়াটার পিউরিফায়ার মেশিন স্থাপন

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০১৮

রোটারী ক্লাব অব মেট্রোপলিটনের উদ্যোগে সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াটার পিউরিফায়ার মেশিন স্থাপন করা হয়। এটি স্থাপনের ফলে উক্ত বিদ্যালয়ের প্রায় ৭শতাধিক ছাত্র-ছাত্রী বিশুদ্ধ পানি পান করতে পারবে।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সুফিয়ানের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি এম নূরুল হক সোহেল।
বক্তব্য রাখেন, ক্লাবের এ্যাসাইন এ্যাসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান পিপি আজিজুর রহমান, পিপি রোটারিয়ান কাজী ময়নুল ইসলাম হেলাল, আইপিপি রোটারিয়ান তওফিক বক্স, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান, রোটারিয়ান মইনুল ইসলাম, রোটারিয়ান আসাদুজ্জামান রনি প্রমুখ।