• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আশুলিয়ায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে ঢাবির সাবেক শিক্ষার্থী নিহত

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৩

ঢাকার আশুলিয়ায় ট্রাকচাকায় পিষ্ট হয়ে মারা গেছেন আশিকুর রহমান (২৮) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী। তিনি সাভার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট সেতুর ওপর এ ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান ধামরাইয়ের শোমভাগ ইউনিয়নের (ইউপি) সদস্য আউলাদ হোসেনের ছেলে। তিনি গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সাভার থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার সময় সন্ধ্যা ৭টার দিকে নয়ারহাট সেতুর ওপর দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।