• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কদমতলীতে যুবককে ছু রি কা ঘা ত

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৩

সিলেটের দক্ষিণ সুরমায় এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে দক্ষিণ সুরমায় কদমতলী পয়েন্টে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম শাকিব আহমদ (২৬)। তিনি সিলেটের দক্ষিণ সুরমা থানা মোগলারবাজার খালের গাও এলাকার কবির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকাল দক্ষিণ সুরমায় কদমতলী পয়েন্টে শাকিব আহমদ নামে ওই যুবককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানায় পুলিশ।