• ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

খেলা শেষে বাড়ি ফেরা হলো না মার্জিয়ার

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৩

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরি গ্রামে মার্জিয়া আক্তার নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের নিজাম উদ্দিনের কন্যা। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পরে এ মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল মার্জিয়া। খেলাধুলার এক পর্যায়ে সে পুকুরে পানিতে পরে তলিয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজেও সন্ধান পায়নি। ঘণ্টাখানেক পড়ে মার্জিয়ার দেহ পুকুরে ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবপাশা ফাঁড়ির এসআই ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।