• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুরমা নদী থেকে অ র্ধ গ লি ত লা শ উদ্ধার

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৩

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের পাশে সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লাশটি ফুলে গিয়ে শরীরের বিভিন্ন অংশ বিকৃত হয়ে পচন ধরেছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, উদ্ধার হওয়া লাশের পরিচয় জানতে কাজ চলছে।