• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

বিত্তশালী ও প্রবাসীদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে : অধ্যক্ষ মনোওর আলী

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৮

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব ও কামাল বাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি একেএম মনোওর আলী বলেছেন- সমাজের প্রতিটি সচ্ছল, বিত্তশালী ও প্রবাসী ভাইদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে।আমাদের সমাজে এখনও অনেক গরীব ও দরিদ্র মানুষ বসবাস করেন। তাদের পাশে সমাজের সর্বস্তরের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। কারণ ধনীর উপর গরীবের হক রয়েছে। আলমাছ আলী সাহেব প্রবাসে থেকে দেশের মানুষে কথা ভাবেন। যিনি দীর্ঘ দিন থেকে সমাজ সেবায় সাথে জড়িত। তার মাধ্যমে এই গরীব শিশুরা আজ উপকৃত হয়েছে।তিনিএতিম ও হতদরিদ্র পরিবারের ছেলেদের ফ্রি খৎনা ক্যাম্প’র আয়োজন করায় ধন্যবাদ জ্ঞানপ করেন।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে ও আমেরিকা প্রবাসী আলহাজ্ব আলমাছ আলীর আর্থীক সহযোগিতায় কামাল বাজার ফাজিল মাদরাসায় এতিম ও গরীব অসহায় শিশুদের মধ্যে ফ্রি খৎনা ক্যাম্পিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরোক্ত কথা গুলো বলেন।
দক্ষিণ সুরমা থানা তালামীযের সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ শামছুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃআজম আলী,কামাল বাজার ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আফজাল খান সিরাজী,সিলেট মহানগর আল ইসলাহ সদস্য শেখ শফি উদ্দিন,সিলেট পূর্ব জেলা তালামীযের সহ অফিস সম্পাদক লাবিবুর রহমান লাভলু,আল মদিনা দাখিল মাদরাসার সুপার মাওলানা নজরুল ইসলাম,সহ সুপার মাওলানা আব্দুল মালিক,বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ।
এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান,বর্তমান সহ সাধারণ সম্পাদক ফাহিম আহমদ,প্রচার সম্পাদক নিজাম উদ্দিন,অর্থ সম্পাদক সাইফুর রহমান,অফিস সম্পাদক সায়েম আহমদ ইমন,শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বদরুল ইসলাম,সদস্য নজরুল ইসলাম,সাহেদ আহমদ,সংগঠনের কামাল বাজার ইউনিয়নের সহ সভাপতি মাহবুর রহমান,সহ সাধারণ সম্পাদক মিজান আহমদ,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ,অতির বাড়ি আঞ্চলিক শাখার সহ সভাপতি সাজু আহমদ,রায়হান আহমদ,কবির আহমদ,।খৎনা করেন বিশেজ্ঞ ডাক্তার হাবিবুর রহমান,দোয়া পরিচালনা করেন মাওলানা একেএম মনোওর আলী।খৎনা এতিম ও হতদরিদ্র পরিবারের ১৬ জন ছেলেকে ফ্রি খতনা প্রদান করা হয়।এবং ফ্রি তাদেরকে ওষুধ, লঙ্গি,গেঞ্জি ও টুপি প্রদান করা হয়।