উপশহরের প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
২২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নুরল হক চৌধুরী ফলিকের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক বুলবুল আহমদ চৌধুরী পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগ নেতা শামীম ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরাউল কয়েছ লোদী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর শফিকুর রহমান চৌধুরী, মতিউর রহমান চৌধুরী মুফতি, বীর মুক্তিযোদ্ধা অজিজুর কামাল, আসাদুর রাজা, মাহবুব আহমদ, মনোয়ার আহমদ, বারিছ আলী, রফিক আহমদ, অব. বন কর্মকর্তা মো: হান্নান, শামসুজ্জামান কবির, মো: রাজা মিয়া, মোস্তাফিজ আহমদ, হাজী আব্দুর রহমান, মো: বাদশা মিয়া, পারভেজ আহমদ, খোকন বেগ, ইব্রাহিম জাহেদ, শাহরিয়ার হোসেন, আব্দুল বাতেন, আব্দুল কুদ্দুস, রায়েছ আহমদ, শামীম আহমদ, সিরাজ আহমদ, মুহিন মিয়া, রাসেল আহমদ, মো: রাজা জান্নাত আহমদ প্রমুখ।