• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও মিলাদ মাহফিল

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৮

বঙ্গবন্ধু কন্যা মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা হযরত শাহ জালাল (রহ.) ইয়ামেনির দরগাহ মসজিদ প্রাঙ্গনে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সহ-সভাপতি মুজিবুর রহমান, ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক এম কামরুল আই রাসেল, অর্থ সম্পাদক শাহানুর আলম, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আরজু বাঙালী, সদস্য আব্দুল মনাফ, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসিম আহমদ, ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সালাম, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ। অপরদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১, ৬, ৭, ১০, ১১, ১২ ও ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নিজ নিজ উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করা হয়।