• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আউলিয়া ফেডারেশনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২, ২০২৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল করেছে আউলিয়া ফেডারেশন, সিলেট জেলা শাখা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ১১টা সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা খাজা মইনুদ্দিন আহমদ জালালাবাদী।

মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগাহে হযরত শাহজালাল (র;) মাজারের মোতাওয়াল্লি ফাতেহ উল্লাহ আল আমান, বিশিষ্ট আইনজীবী এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহীন, মো: আতিকুর রহমান, সামছু মিয়া লয়লুছ, আলী হাসান শাহীন, মাহবুবুল আলম মিলন, আব্দুর নূর, রিফাতুল ইসলাম, প্রফেসর জয়নাল আবেদীন, শাহ আলম, এ এস এম এনামুল হক, আব্দুল মালেক মেম্বার, সুলতান আহমদ।

আলোচনায় অংশগ্রহন করেন মাওলানা আব্দুল মোছাব্বির, মাওলানা দেলোয়ার হোসেন জালালী, মোহাম্মদ ফয়জুল হাসান, মাওলানা মুফতি নেছার উদ্দিন আহমদ, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা খায়রুজ্জামান চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান নঈমী, মাওলানা আনিসুজ্জামান খান, মাওলানা এমদাদুল হক, মাওলানা দেলোয়ার হোসেন খান, মাওলানা সিরাজুল ইসলাম সুরুকী, মাওলানা মাসুক আহমদ, মিজানুর রহমান কাশেমী।

মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং স্থানীয় উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন।